Wednesday, June 17, 2026

আইপিএল অতীত, WTC ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া শুভমন

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই ম‍্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। ২০২৩ আইপিএল-এ দুরন্ত ছন্দে ছিলেন শুভমন। গুজরাত টাইটান্সের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেন তিনি। ১৮টি ম্যাচে শুভমন করেছেন ৮৯০ রান। তবে WTC ফাইনালের আগে ওসব মাথায় রাখতে নারাজ তিনি। বরং শুভমনের মতে আইপিএল আর বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল দুটো ভিন্ন ফর্ম‍্যাট।

এই নিয়ে WTC ফাইনালের আগে শুভমন বলেন,”আইপিএলের ছন্দে একটু আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু ফাইনালে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এটাই হল ক্রিকেটের মজা। গত সপ্তাহেও আমরা ব্যস্ত ছিলাম অন্য কিছু নিয়ে। সব কিছু আলাদা ছিল ওখানে। এখন টেস্ট ক্রিকেট খেলতে চলে এসেছি।”

দু’বছর আগে নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছিল ভারত। সেই হার থেকে অনেক কিছু শিখেছেন বলে মনে করছেন শুভমন। এই নিয়ে তিনি বলেন,”দল হিসাবে আগের হার থেকে যা শিখেছি তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত ব্যাটারদের মধ্যে আলোচনাটা বেশি। আশা করি গতবারের ভুল এবার হবে না।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...