Wednesday, June 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সদ‍্য পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরই জল্পনা তুঙ্গে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন আর্জেন্তাই সুপারস্টার লিওনেল মেসি। আর এরই মাঝে মেসির ক্লাব ট্রান্সফার নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান লিও।

২)বিরাট হু.ঙ্কার। WTC ফাইনালের আগে প্রতিপক্ষকে নিয়ে মুখ খুললেন কোহলি এই নিয়ে বিরাট বলেন,”আমাদের হালকা ভাবে নেওয়া যাবে না। আগে বেশ চিন্তার বাতাবরণ থাকত। কিন্তু এখন সেটা নেই। সবাই জানে আমরা ওদের সমান।”

৩) সোমবার আইএফএ অফিসে হয়ে গেল আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন‍্যাস। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল লটারির মাধ‍্যমে। কঠিন গ্রুপে মোহনবাগান, ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগান রয়েছে গ্রুপ ‘এ’-তে, অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ইস্টবেঙ্গল।

৪) আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন সাক্ষী মালিক। সোমবার দুপুরে হঠাৎই একটি খবর ছড়ায় যে আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী মালিক। তৈরি হয় চাঞ্চল্য। আর সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষী বলেন, আন্দোলন থেকে সরছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

৫) শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোন প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগিররা।

আরও পড়ুন:পুরোনো ক্লাবেই ফিরতে চান মেসি, বললেন লিও’র বাবা জর্জ


 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...