Wednesday, June 17, 2026

ট্রেন দুর্ঘ*টনায় শুরু সিবিআই তদন্ত! বাহেনগা স্টেশন চত্বরে পৌঁছল কেন্দ্রীয় সংস্থার ১০ জনের দল

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এখনও স্বজনহারাদের কান্না থামেনি। অনেকেই এখনও নিখোঁজ। কী করে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল? তার উত্তর দিতে পারেনি রেল। দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।সেইমতো এবার তার তদন্তে নামল সিবিআই। মঙ্গলবার সকালে সিবিআইয়ের ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে।

আরও পড়ুন:“ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি”, রেলকর্তাদের অডিও ফাঁস ইস্যুতে শুভেন্দুকে “পেগাসাস” ছ্যাঁকা কুণালের
আজ সকালে সিবিআইয়ের ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তাঁরা ওই এলাকাটি খতিয়ে দেখেন। তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। রেলের হিসাব অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের (যদিও ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মৃত ২৭৫ জন)।
ওই ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই চালক ও স্টেশন মাস্টার নিজেদের বক্তব্য জানিয়েছেন। এমনকি দুর্ঘটনায় ‘অন্তর্ঘাত’ হয়েছে বলে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন খুরদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ডিআরএম রিঙ্কেশ রায়। তাঁর মতে, বাইরে থেকে কোনও কিছু না করলে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি হতেই পারে না। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ করমণ্ডল এক্সপ্রেসের সিগন্যালে কেউ বা কারা গোলমাল ঘটিয়েছিলেন বলে মনে করছেন তিনি।


অন্যদিকে, এদিন সকালে দুর্ঘটনাস্থলে তদন্ত করতে পৌঁছয় কমিশনার অব রেলওয়ে সেফটি এবং চিফ অব কমিশনার অব রেলওয়ে সেফটি। এই প্রথম রেলের এই দুই আধিকারিক কোনও ঘটনার একসঙ্গে তদন্ত করছেন। চিফ অব কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ পাঠক এবং কমিশনার অব রেলওয়ে সেফটি এএম চৌধুরী দুজনেই প্যানেল রুম, রিলে রুম এমনকি ঘটনাস্থল বারবার করে খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর নির্দেশে লখনউ থেকে সরাসরি দুর্ঘটনাস্থলে এসেছেন চিফ অব কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ পাঠক।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...