Tuesday, February 24, 2026

পুর নিয়োগ দু.র্নীতি মামলার তদন্তে রাজ্যজুড়ে CBI হানা! তল্লাশি অয়ন শীলের বাড়িতেও

Date:

Share post:

পুরসভায় নিয়োগ দুর্নীতি (Municipalit Recruitment Scam) মামলার তদন্তে এবার রাজ্য জুড়ে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI)। জানা গিয়েছে, বুধবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Seal) একটি ফ্ল্যাট ও অফিসে তল্লাশি (Search Operation) চালানো হয়।

বুধবার সকালেই নিজাম প্যালেস (Nizam Palace) থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতর, চুঁচুড়া, শান্তিপুর, নিউ বারাকপুর, টিটাগড়, পানিহাটি ও দমদম,  দক্ষিণ দমদম পুরসভা, বাদুরিয়া-সহ বেশ কয়েকটি জায়গায় তাঁরা তল্লাশি অভিযান চালান। দীর্ঘসময় ধরে চলে ম্যারাথন তল্লাশি। জানা গিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছেন তাঁরা। তবে মূলত নিয়োগ সংক্রান্ত নথিপত্রই খতিয়ে দেখা হচ্ছে। এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের অফিস, ফ্ল্যাট ও পৈতৃক বাড়িতেও জোরকদমে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভাগুলির অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। চুঁচুড়ায় অয়ন শীলের ফ্ল্যাট ও অফিসে হানা দেয় সিবিআই। তবে অয়ন শীলের বাড়ি সিল করা ছিল। আর সেকারণেই অয়নের বাড়িতে যাওয়ার আগে থানায় যায় সিবিআই। জানা গিয়েছে, মূলত নথি খতিয়ে দেখতেই রাজ্য জুড়ে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার রাজ্যের পুরসভাগুলির নিয়োগ দুর্নীতিতে নজর সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কার্যত তেঁড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি এদিন সকালে পুর ও নগরোন্নয়ন দফতরে হানা দেয় সিবিআই।

 

 

 

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...