Thursday, June 25, 2026

দুর্ঘ*টনার রেশ কাটিয়ে ৫ দিন পর ফের ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস

Date:

Share post:

শুক্রবার অন্যান্য দিনের মতোই আপ করমণ্ডল এক্সপ্রেস গন্তব্যের অভিমুখে যাত্রা করেছিল। কিন্তু সন্ধ্যা নামতেই সব শেষ। ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস।তারপর কেটে গিয়েছে ৫দিন। এরমধ্যেই চলেছে উদ্ধারকাজ ও রেললাইন ঠিক করার কাজ।প্রায় ১১৬ ঘণ্টা পর রেলের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর ৩টে ২০ মিনিটে শালিমার থেকে ছাড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস।

আরও পড়ুন:অল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস


মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি এ আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘রেলপথ সারাইয়ের কাজ হয়ে গিয়েছে। আগের রুট ধরেই এগিয়ে যাবে করমণ্ডল এক্সপ্রেস।

ডাউন লাইনে করমণ্ডলের পরিষেবা অবশ্য চালু রয়েছে। রেল সূত্রে খবর, মঙ্গলবার সকালেই হাওড়ার শালিমার স্টেশনে পৌঁছেছে করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার রেল দুর্ঘটনার অনতিবিলম্বে শুরু হয়েছিল উদ্ধারকাজ। একই সঙ্গে শনিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছিল রেললাইন উদ্ধারের কাজ। কারণ, ওই গুরুত্বপূর্ণ রুটে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। প্রায় ২৪ ঘণ্টা পর পরীক্ষামূলক ভাবে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় সংশ্লিষ্ট লাইনে। রবিবার সময় তখন রাত ১০টা ৪০ মিনিট। প্রায় এক ঘণ্টা বাদে রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। তবে আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রবিবারই রাত ১২টা ৫ মিনিটে।তারপর থেকে ওই লাইন দিয়ে ধীর গতিতে প্রায় অনেক ট্রেনই যাতায়াত করছে।এবার দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে ছুটবে করমণ্ডল এক্সপ্রেসও।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...