Thursday, June 25, 2026

অল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস

Date:

Share post:

শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। বড়সড় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে ফের দুর্ঘটনার মুখে পড়তে বসেছিল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।যদিও চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান যাত্রীরা।ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুনঃআজ ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোমর বেধে  তৈরি ভারত- অস্ট্রেলিয়া
মঙ্গলবার বিকালে ঝাড়খণ্ডের সাঁওতালডিহি রেল স্টেশনের কাছে বড় দুর্ঘটনা এড়িয়েছে। একটি লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে ঢুকে পরে ট্রাক্টর। ভুবনেশ্বরমুখী রাজধানী তখন ছুটে আসছে। গেট ভেঙে লাইনে তখন উঠে পড়েছে ট্রাক্টর। তা দেখেই রাজধানীর চালক ব্রেক কষেন।


পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেছেন, ‘সাঁওতালডিহি রেল ক্রসিংয়ে ভোজডি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর চালক ইমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতি সামাল দেন। ওই গেট ম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’
লেভেল ক্রসিং ভেঙে গাড়ি লাইনে উঠে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এই ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটতে পারত। বালেশ্বর দুর্ঘটনার পর গত তিন দিনে ওড়িশায় আরও ছোটখাট তিনটি রেল দুর্ঘটনা ঘটেছ। এসবের মধ্যেই বরাত জোরে বাঁচল রাজধানী এক্সপ্রেস।

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...