Thursday, June 25, 2026

এবার ”সরাসরি মুখ্যমন্ত্রী”, বৃহস্পতিবার নবান্নে কর্মসূচির উদ্বোধনে মমতা

Date:

Share post:

জনসংযোগের হাতিয়ার হিসেবে “দিদিকে বলো”, “এক ফোনে অভিষেক”, “দিদির সুরক্ষা কবচ”-এ ”দিদির দূত” কর্মসূচিগুলি নিয়ে দারুণ সাড়া পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মানুষের আরও কাছে পৌঁছতে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরও একটি মাস্টার স্ট্রোক। পঞ্চায়েত ভোটের আগে নতুন কর্মসূচি “সরাসরি মুখ্যমন্ত্রী”। তবে এই কর্মসূচি দলীয় নয়, সরকারি।

আরও পড়ুনঃঅল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস


আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ১টায় নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জানিয়ে দেওয়া হবে টেলিফোন নম্বরও। যেখানে সরাসরি ফোন করে মানুষ তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা জানাতে পারবেন।

কর্মসূচির উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং অন্য সচিবরা। ভার্চুয়াল মাধ্যমে জেলা প্রশাসনের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...