Tuesday, June 23, 2026

অভিষেককে সমস্যা জানানোর ১৩ দিনের মধ্যেই সমাধান! ঝাড়গ্রামে বাঁধ সংস্কারের কাজ শুরু

Date:

Share post:

লোক দেখানো আশ্বাস বা প্রতিশ্রুতি নয়। যেমন কথা তেমন কাজ। তৃণমূলে নবজোয়ারের ৩০তম দিনে ঝাড়গ্রামে জনসংযোগ যাত্রা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক যখন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা দিয়ে জনজোয়ারে ভাসতে ভাসতে যাচ্ছেন, ঠিক তখনই বিনপুর-১ ব্লকের দহিজুড়ির সিরশি এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা আবেদন করেছিলেন, তাঁদের এলাকার বাঁধের সংস্কারের জন্য। ঘটনাস্থলে দাঁড়িয়েই অভিষেক তাঁদের কথা দেন দ্রুত সমস্যা সমাধানের।

আর সেই ঘটনার বা অভিযোগের মাত্র ১৩ দিনের মধ্যেই সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু। বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যেই সেচমন্ত্রী পার্থ ভৌমিক এলাকা পরিদর্শন করেন।
তারপরই প্রাথমিকভাবে কাজ শুরু হয়। এবার প্ল্যান ও খরচের খসড়া তৈরির পর পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।সামনেই বর্ষা, পুজোর পর যাতে সমাধান করা যায় সে কাজে উদ্যোগী সেচ দফতর।

দহিজুড়ির সিরশি এলাকায় ২৬ বিঘার জমির উপর বাঁধটি রয়েছে। একসময় এই বাঁধের উপর নির্ভর করে ওই এলাকার কৃষকরা চাষাবাদ করতেন। কিন্তু বাঁধটি সংস্কার না হওয়ায় কৃষকরা সমস্যার সম্মুখিন হয়েছেন। পুরো বাঁধটি মজে গিয়েছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক এলাকায় পরিদর্শনে এলে স্থানীয় বাসিন্দার আরও একটি প্রায় দেড়শো বিঘার বাঁধ তাঁকে দেখান। আর অভিষেক কথা রাখায় খুশি গ্রামবাসীরা।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...