Tuesday, June 23, 2026

অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘বিপর্যয়’! কখন, কোথায় ল্যান্ডফল ?

Date:

Share post:

একমাসও পেরোয়নি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। তার মধ্যেই আরব সাগরে জন্ম নিতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। বাংলাদেশের তরফে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘বিপর্যয়’। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ‘বিপর্যয়’। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে আরব সাগর থেকে ঘূর্ণিঝড়টি আরও উত্তরমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড় কখন, কোথায় আছড়ে পড়বে, তা এখনও সঠিক করে বলা যাচ্ছে না। তবে আরব সাগরের নিকট উপকূলবর্তী এলাকা ভারত, ওমান, ইরান এবং পাকিস্তানের আবহাওয়ায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:আসছে ‘বিপর্যয়’, টানা বৃষ্টির সতর্কতা জারি মৌসম ভবনের
মৌসম ভবনের অনুমান,সব ঠিক থাকলে আগামী ১২ জুনের মধ্যে ‘বিপর্যয়’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জন্য শক্তি সঞ্চয় করে ফেলতে পারে। বর্ষার আগমনেও এর প্রভাব পড়বে। সাধারণত ১ জুন কেরলে বর্ষার আগমন ঘটে। খুব দেরি হলেও জুনের প্রথম সপ্তাহের মধ্যে বৃষ্টি ঢুকে পড়ে কেরলে।


তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কেরলে আগামী দু’দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢুকে পড়লেও প্রবল বর্ষণের সম্ভাবনা আপাতত নেই বলেই পূর্বাভাস মৌসম ভবনের। কেরলের পাশাপাশি চলতি সপ্তাহের শেষে মৌসুমি বায়ু পৌঁছে যেতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা করছেন আবহবিদদের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...