Sunday, June 14, 2026

দ্বিতীয় কেষ্টপুর সেতুর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

Share post:

মানুষের স্বার্থে প্রতিমুহূর্তে উন্নয়নের পথ মজবুত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার বিভিন্ন প্রান্তে এমন অনেক রাস্তা রয়েছে যেগুলোর স্বাস্থ্য ভাল নয়। সেক্ষেত্রে বিকল্প ভাবনার কথা আগেই জানিয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতর। এবার সল্টলেক থেকে নিউ টাউনের (Saltlake to New Town) মধ্যে সংযোগ স্থাপনকারী বক্স ব্রিজের উপর চাপ কমাতে এবং এই দুই উপনগরীর যোগাযোগ উন্নত করতে কেষ্টপুর খালের উপর একটি নতুন ব্রিজ তৈরি করল হিডকো (HIDCO)। বৃহস্পতিবার ভার্চুয়ালি যার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই দ্বিতীয় কেষ্টপুর সেতুর এক প্রান্তে সল্টলেকের মহিষবাথান, অন্যপ্রান্তে নিউ টাউনের মেজর আর্টিয়াল রোড বা সিজি ব্লক। বর্তমানে যে বক্স ব্রিজ রয়েছে দীর্ঘদিন তার সংস্কার হয়নি। তা ছাড়া, সেটি দু’লেনের। সেতুর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, কেষ্টপুর খালের উপর নয়া সেতু তৈরির জন্য পুলিশের তরফে হিডকোর কাছে আর্জি জানানো হয়। সেই আর্জি মেনেই এই সেতু তৈরি করা হয়েছে। এই সেতু নির্মাণে খরচ হয়েছে ৫৭ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার টাকা।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...