Friday, April 10, 2026

রাজনৈতিক সৌজন্য! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমের ঝুড়ি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সর্বদাই রাজনৈতিক সৌজন্য বজার রাখার বিষয়ে সুনাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজনৈতিক সংঘাত, বিবাদের মধ্যেই সৌজন্য দেখাতে কার্পণ্য করেন না তিনি। রাজ্যের বকেয়া, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত- এই সবের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বাংলার বিখ্যাত আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। আম পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও।

কী কী আম গেল মোদির জন্য?
বাংলার সব বিখ্যাত আম- হিমসাগর, ল্যাং ড়া, ফজলি ও লক্ষণভোগ বাক্সবন্দি করে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। আম পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, সুপ্রিম কোর্টেক প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও (DY Candrachud) আম-উপহার পাঠানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রীকে আম পাঠানোটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকেই এই পরম্পরা শুরু করেছেন মমতা। দিল্লির রেসিডেন্সিয়াল কমিশন সূত্রে খবর, প্রোটোকল মেনে এবারও আম গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া কয়েক হাজার কোটি টাকা। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাংলার সংঘাত চরমে। ওড়িশার রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও তরজা চলছে। রাজনৈতিক দূরত্ব থাকলেও সৌজন্যের খাতিয়ে উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, শুধু দিল্লিতেই নয়, প্রতি বছরের আম যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও। এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছেন বংলার মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...