Tuesday, June 23, 2026

কানাডায় ইন্দিরা হত্যার ট্যাবলো খালিস্তানিদের, তীব্র নিন্দা ভারতের

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi) হত্যার ঘটনা তুলে ধরে ট্যাবলো বের করা হল কানাডায়(Canada)। খালিস্তানিদের(Khalistani) তরফে ব্রাম্পটনের রাস্তায় বের করা হয় এই ট্যাবলো। যেখানে হলুদ রঙের পতাকায় ট্যাবলোতে লেখা রয়েছে, ‘এটা প্রতিশোধ’। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এই নিন্দায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। পাশাপাশি এর নিন্দা করেছেন ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত। এছাড়াও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar) এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ট্যাবলো। যেখানে দেখা যাচ্ছে, বাসভবনের বাগানে হাঁটার সময়ে শিখ দেহরক্ষীরা গুলি চালাল ইন্দিরা গান্ধীর দিকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। এই দৃশ্যের পিছনেই সাজানো ছিল খলিস্তানিদের হলুদ পতাকা। সেখানে লেখা ছিল, এটাই প্রতিশোধ। ট্যাবলোটি প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলেই দাবি কংগ্রেসের। গোটা ঘটনার ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে এই ব্রাম্পটনেই একটি হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা।

এই ঘটনার পর মুখ খুলেছেন ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ম্যাকে। টুইট করে তিনি বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর দৃশ্য নিয়ে ট্যাবলো বেরিয়েছে কানাডায়, সেই দৃশ্য দেখে আমি অত্যন্ত আতঙ্কিত। হিংসা বা ঘৃণা ছড়ানোর এমন ঘটনার তীব্র নিন্দা করছি আমি। কানাডার মাটিতে এমন কার্যকলাপের কোনও স্থান নেই।” পাশাপাশি সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। তাঁর মতে, ভোট ব্যাংকের রাজনীতি করতেই এমন অনভিপ্রেত ঘটনাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এমন ঘটনা ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...