Saturday, April 4, 2026

‘শুধু মায়ের নয়, ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে’, জানাল আদালত

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ‍্যায়ের। চলছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও। এরই মধ‍্যে ফের একবার শিরোনামে উঠে এলেন তারা। ঘটনার সূত্রপাত শিখর-আয়েশার ছেলে জোরাভার ধাওয়ানকে নিয়ে। ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে বলে জানাল দিল্লির পাতিয়ালা হাউস আদালত।

সম্প্রতি শিখর ধাওয়ান পারিবারিক অনুষ্ঠানের জন্য তাঁর ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে চান। কিন্তু বেঁকে বসেন স্ত্রী আয়েশা। সেই বিষয়কে নিয়ে নয়া দিল্লির পাতিয়ালা হাউস আদালতে নতুন মামলা দায়ের করা হয়। এই নিয়ে পাতিয়ালা হাউস আদালতের বিচারক হরিশ কুমার বলেন, “শুধুমাত্র একজন মায়ের সন্তানের উপর অধিকার নেই। বাবারও রয়েছে।” এর পাশাপাশি দিল্লির এই আদালত ক্রিকেটার শিখর ধাওয়ানের ছেলেকে পারিবারিক অনুষ্ঠানের জন্য ভারতে নিয়ে আসার নির্দেশ দিয়েছে।

দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন শিখর-আয়েশা।তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। বিচ্ছেদের সঙ্গে সঙ্গে সন্তানের অধিকার নিয়েও মামলা দায়ের করা হয়েছে দুই পক্ষের তরফ থেকে। সম্প্রতি ধাওয়ান নিজের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। সেখানে নিজের ছেলেকেও নিয়ে আসতে চান তিনি। তবে শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা তাদের ছেলেকে আনতে আপত্তি জানান। যুক্তি দেন যে, সেই সময় যদি অনুষ্ঠানের জন্য ছেলেকে ভারতে আনা হয় তাহলে তাঁর স্কুলের পড়াশুনোর ব্যাঘাত ঘটবে। এরপর সেই কথা মাথায় রেখে অনুষ্ঠান ১ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয় শিখরের তরফ থেকে। তবে ফের বেকে বসেন শিখরের প্রাক্তন স্ত্রী। আর এই মামলার পরিপেক্ষিতে আদালত তার পর্যবেক্ষণ করে বলেন, “সন্তানের উপর একমাত্র মায়ের অধিকার নেই। যখন আবেদনকারী সন্তানের জন্য খারাপ বাবা নন। তাহলে কেন তিনি আবেদনকারীকে তাঁর নিজের সন্তানের সঙ্গে দেখা করা নিয়ে বিরোধিতা করছেন?”

আরও পড়ুন:WTC ফাইনাল, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, ৫ উইকেট হারিয়ে ১৫১ রান টিম ইন্ডিয়ার


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...