Saturday, April 4, 2026

বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ, জানাল এই OTT প্ল্যাটফর্ম

Date:

Share post:

ওনলাইন অ‍্যাপ ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। এদিন এমনটাই জানিয়ে দেয় হটস্টার কর্তৃপক্ষ। গতবছর ফুটবল বিশ্বকাপ এবং ২০২৩ আইপিএল দেখতে কোনও খরচ করতে হয়নি জিও সিনেমার গ্রাহকদের। মোবাইলে খেলা দেখা গিয়েছে বিনামূল্যে। আর এরপরই গ্রাহক সংখ‍্যা কমে হটস্টারের। আর এবার জিও সিনেমাকে চ্যালেঞ্জ জানাতে হটস্টার সংস্থা আসন্ন এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ বিনামূল্যে দেখানোর ঘোষণা করে।

এই বছরের একেবারে শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। আর সেই বিশ্বকাপের সব ম্যাচও দেখা যাবে হটস্টারে। সাবক্রিপশন ছাড়াই। গত বছরের একেবারে শেষদিকে বিশ্বকাপ ফুটবল ও তারপর সদ্য সমাপ্ত আইপিএল ফ্রিতে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিল জিও সিনেমা। হটস্টারও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে।

এই নিয়ে ডিজনি প্লাস হটস্টার-এর প্রধান সজিথ শিবানন্দন এক বলেন, “ডিজনি প্লাস হটস্টার ভারতে বেশ জনপ্রিয়। দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের জন্য বিনামুল্যে দেখানোর ব্যবস্থা করেছি।”

এদিকে এখনও অবধি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে কিছুই জানা যায়নি। পাকিস্তান প্রাথমিকভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে অন্য কোনও দেশে এশিয়া কাপ আয়োজন হোক এমনটাই চাইছে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান বোর্ডের প্রস্তাব ছিল, পারস্পারিক সম্পর্কের কথা মাথায় রেখে ভারত যদি পাকিস্তানে খেলতে না চায় তবে হাইব্রিড মডেল ব্যবহার করা হোক। অর্থাৎ রোহিত শর্মাদের ম্যাচগুলি অন্য কোনও দেশে খেলানো হোক। যদিও সেই প্রস্তাবে সায় দেয়নি বিসিসিআই। যার জেরে সমস্যায় এশিয়া কাপ। বিশ্বকাপের আগে ৫০ ওভারের এই টুর্নামেন্ট এশিয়ার সমস্ত দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন:WTC ফাইনালে চাপে ভারত, রোহিত-রাহুলের স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন সৌরভের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...