Friday, April 3, 2026

হজযাত্রীদের পাশে হাইকোর্ট, ভে.স্তে গেল মোদির ষড়*যন্ত্র!

Date:

Share post:

হিন্দুত্বের স্লোগান দিয়ে বারবার সংখ্যালঘুদের বিরোধিতা করা নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi government)স্বভাবে দাঁড়িয়ে গেছে, অন্তত রাজনৈতিক মহলের একাংশ তাই বলছে। মোদি সরকারের একাধিক হজ আয়োজক (Haj Group) সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল নিয়ে মোদির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। এমনকি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় বহু সংগঠন। এবার হজযাত্রীদের পাশে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।

হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি চন্দ্রধারী সিংয়ের সিঙ্গল বেঞ্চ মোদি সরকারের এই সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল। স্বস্তি পেলেন হাজার হাজার হজযাত্রী। গত ২৫ মার্চ হজ কোটা বরাদ্দের একত্রিত তালিকার মাধ্যমে ২০২৩ সালের হজযাত্রার জন্য কেন্দ্রীয় সরকার ১৩টিরও বেশি হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন এবং কোটা বাতিল করে দেয়। এদিন শুনানিতেসংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের আইনজীবী দাবি করেন, ওই সংগঠনগুলি তথ্যবিকৃতি ঘটিয়েছে। এরপর কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিল আদালত। বিচারপতি চন্দ্রধারী সিং জানান, হজযাত্রা ধর্ম ও বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম যেটা তাঁদের মৌলিক অধিকার। আদালত হজযাত্রীদের অধিকারের রক্ষার বিষয়ে আগামিতে পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারক।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...