Saturday, June 27, 2026

সমালোচকদের এক হাত কোহলির, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৯৬ রান করল ভারত। টিম ইন্ডিয়া পিছিয়ে ১৭৩ রানে। তবে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ করে অজিরা। আর এই রান তারা করতে ভারতের টপ অর্ডারে ধস নামে। পরপর আউট হন শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। ৭৩/৪ হয়ে যায় ভারতের। সেই সময় ড্রেসিংরুমে ফিরে প্লেট ভর্তি খাবার হাতে দেখা যায় কোহলিকে। যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। আর এবার এরই পাল্টা দিলেন বিরাট।

ঘটনার সূত্রপাত ভারতের প্রথম ইনিংসের ২১ তম ওভারে। ক্যামেরা প্যান করেছিল টিম ইন্ডিয়া ড্রেসিংরুমের দিকে। সেই সময়ে কোহলিকে দেখা যায় প্লেট ভর্তি খাবার নিয়ে ঈশান কিষান, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে হালকা মেজাজে আলোচনা করছেন। সেই সময় তাঁদের অভিব্যক্তি দেখে অবশ্য বোঝার উপায় নেই যে টিমের অবস্থা খারাপ। সকলকেই হাসি-ঠাট্টা করতে দেখা গিয়েছে। আর ছবি ক‍্যামেরায় ভেসে উঠতেই রেগে যান ভারতীয় সমর্থকেরা। ক্ষুব্ধ নেটিজেনরা। আর এরই পাল্টা জবাব দেন কোহলি। তৃতীয় দিনের ম্যাচ খেলতে নামার আগে নিজের সোশ্যাল মিডিয়ায়র একটি স্টোরি পোস্ট করেন কোহলি। যেখানে দেখা যায় আমেরিকার লেখকের একটি উদ্ধৃতি লেখা, সেটি হল, “লোকজনের মতামতের জেলখানা থেকে নিজেকে মুক্ত করতে হলে আপনাকে অপছন্দ হওয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে।” আর এই পোস্টের পরই অনেই মনে করছেন, এক শ্রেণির সমর্থকদের কটাক্ষের জবাব হিসাবেই কোহলি এই উদ্ধৃতি পোস্ট করেছেন।

আরও পড়ুন:দুরন্ত প্রত‍্যাবর্তন রাহানের, অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জিঙ্কস

 

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...