Saturday, June 27, 2026

রাজ্য পুলিশেই পঞ্চায়েত ভোট, মনোনয়নের সময়সীমা নিয়ে কী বললেন নির্বাচন কমিশনার?

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। আজ, শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা করার পর্ব। মনোনয়ন পেশ করার শেষদিন ১৫দিন। আর এই জায়গা থেকে আপত্তি তুলেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে মামলাও হয়েছে। আদালত পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, আইনে সম্ভব হলে মনোনয়নের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশেই আস্থা নির্বাচন কমিশনের। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি’র সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন নির্বাচন কমিশন রাজীব সিনহা। সূত্রের খবর, ভোটে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ভাবছে না কমিশন। প্রয়োজন পড়লে পাশের কোনও রাজ্য থেকে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন- হজযাত্রীদের পাশে হাইকোর্ট, ভে.স্তে গেল মোদির ষড়*যন্ত্র!

আপাতত যা সিদ্ধান্ত হয়েছে, সেখানে প্রত্যেক বুথেই রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রাখা হবে। বুথের বাইরে ভোটারদের লাইন ঠিক করবে লাঠিধারী পুলিশ। সেক্টর অফিসেও থাকবে পর্যাপ্ত পরিমাণের সশস্ত্র ও লাঠিধারী পুলিশ। প্রত্যেক বুথেই সিসিটিভি মনিটরিং করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...