Saturday, March 14, 2026

আউট হওয়ার পরই খাবার হাতে কোহলি, ভাইরাল হতেই ক্ষুব্ধ ক্রিকেট মহল

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ভারতের। ৩১৮ রানে এগিয়ে অজিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে এবং শ্রীকর ভরত। ২৯ রানে অপরাজিত অজিঙ্কে। ৫ রানে অপরাজিত ভরত। তবে দিনের শেষে সমর্থকদের ক্ষোভের মুখে বিরাট কোহলি। খাবার হাতে হালকা মেজাজে বিরাট। যা দেখে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যর্থ ভারতের টপ ওর্ডারের ব‍্যাটাররা। অস্ট্রেলিয়ার ৪৬৯ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট  হারায় টিম ইন্ডিয়া। ৭৩/৪ হয়ে গিয়ে ভারতের টপ অর্ডার ধস নামে। এরপর পঞ্চম উইকেটে রাহানে এবং রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংস কিছুটা উদ্ধার করেন। ভারতের টপ অর্ডারের এমনভাবে ভেঙে পড়ায় ক্ষুব্ধ ক্রিকেট মহল। আর দিনের শেষে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন কোহলি। তখন ভারতীয় ইনিংসের ২১ তম ওভারে ক্যামেরা প্যান করেছিল টিম ইন্ডিয়া ড্রেসিংরুমের দিকে। সেই সময়ে কোহলিকে দেখা যায় প্লেট ভর্তি খাবার নিয়ে ঈশান কিষান, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে হালকা মেজাজে আলোচনা করছেন। ভারতীয় ইনিংস যে মাঠে চরম গাড্ডায়, সেই সময় তাঁদের অভিব্যক্তি দেখে অবশ্য বোঝার উপায় নেই যে টিমের অবস্থা খারাপ। সকলকেই হাসি-ঠাট্টা করতে দেখা গিয়েছে। আর ছবি ক‍্যামেরায় ভেসে উঠতেই রেগে যান ভারতীয় সমর্থকেরা। ক্ষুব্ধ নেটিজেনরা।

আরও পড়ুন:‘শুধু মায়ের নয়, ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে’, জানাল আদালত

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...