Thursday, April 2, 2026

ট্রান্সফার মার্কেটে আবার ঝড় তুলল মোহনবাগান, চেন্নাইয়ানের এই ফুটবলারকে নিতে চলেছে সবুজ মেরুন

Date:

Share post:

ট্রান্সফার মার্কেটে আবার ঝড় তুলল মোহনবাগান সুপার জায়ান্টস। সূত্রের খবর, বাগানে সই করতে চলেছেন চেন্নাইয়ান এফসির অনিরুদ্ধ থাপা। জানা যাচ্ছে, চেন্নাইয়ান এফসি-র এই ফুটবলারকে দলে নিতে চাইছেন মোহনবগান কোচ জুয়ান ফেরান্দো। সব কিছু ঠিকঠাক থাকলে, রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে সই করাতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সূত্রের খবর, পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে আসতে পারেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার।

চেন্নাইয়ান এফসি’র সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে অনিরুদ্ধর। তবু দীর্ঘদিন ধরেই তাঁকে সই করানোর চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অবশেষে অনিরুদ্ধ থাপাকে ছেড়ে দিতে রাজি হয়েছে চেন্নাইয়ান। সূত্রের খবর, মৌখিক কথাবার্তা চূড়ান্তও হয়ে গিয়ছে। যদিও সই এখনও বাকি। তবে তাঁকে নিতে হলে প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি বাবদ দিতে হবে মোহনবাগানকে। তবে অনিরুদ্ধকে পাওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে মুম্বইয়ের তরফ থেকে।

ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুদ্ধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। বাগানে চলে এলে ফেরান্দোর মাঝমাঠের শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তারা। এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা ফুটবলার।

আরও পড়ুন:বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ, জানাল এই OTT প্ল্যাটফর্ম


 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...