Friday, June 26, 2026

পঞ্চায়েত ভোটের দা*মামা বাজতেই দেওয়াল লিখনে নেমে পড়লেন সাংসদ অপরূপা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ৮ জুলাই এক দফাতেই নির্বাচন হবে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যই সিদ্ধান্ত নেবে, কে এই নির্বাচন পরিচালনা করবে। তবে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখা উচিত ।

আর ভোটের দামামা বাজতেই শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কে নেই সেই কর্মকাণ্ডে । তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরা তো আছেনই। খোদ সাংসদকেও দেখা গেল দেওয়াল লিখনে অংশ নিতে।
প্রচন্ড দাবদাহের মধ্যেও আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল -১ ব্লকের রামমোহন -২ গ্রাম পঞ্চায়েতের হেলান বাজারে দেওয়াল লিখনে অংশ নিলেন সাংসদ অপরূপা পোদ্দার । এখনও দলীয় প্রার্থীদের নাম ঘোষণা বা মনোনয়ন জমা দেওয়া হয়নি। কিন্তু তাতে কিছুই যায় আসে না । কারণ, পঞ্চায়েত ভোটের মুখ একজনই, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রার্থীর নাম ঘোষণা না হলেও, তৃণমূল নেত্রীর মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কোমর বেধে দেওয়াল লিখন করলেন সাংসদ অপরূপা পোদ্দার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...