Wednesday, June 24, 2026

ভোট আসতেই ফের দিলীপের মুখে উ.স্কানিমূলক কথা! এবার কী বললেন তিনি?

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ঠিক একমাস পর পর ৮ জুলাই ভোট গ্রহণ। তার আগে আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। লাগু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি। ঠিক সেই আবহে ফের স্বমেজাজে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কার্যত হুমকির সুরে কথা বললেন তিনি।

এদিন মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ উস্কানি ও প্ররোচনামূলক কথাবার্তা বলেন। তাঁর কথায়, “বিজেপি প্রথমে মনোনয়ন দেবে। বাধা দিলে হিসেব আছে।” যখন শাসক দলের বিরুদ্ধে দিলীপবাবুর দলই লাগাতার ভোট সন্ত্রাস নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, ঠিক তখনই তাঁর মুখে প্ররোচনামূলক কথা।

অভিযোগ, এই প্রথন নয়, যখনই ভোট আসে তখনই এমন বেলাগাম কথাবার্তা বলে উত্তেজনা তৈরি করেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগেও ফের উস্কানিমূলক কথা বলে উত্তেজনা বাড়ানোর কৌশল নিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের দা*মামা বাজতেই দেওয়াল লিখনে নেমে পড়লেন সাংসদ অপরূপা

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...