Wednesday, June 24, 2026

মুখ্যসচিব-ডিজির সঙ্গে বৈঠক, একাধিক জেলাকে ‘স্পর্শ.কাতর’ ঘোষণা কমিশনের

Date:

Share post:

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। আর শুক্রবার মুখ্যসচিব (Chief Secretary) হরেকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর (Manoj Malviya) সঙ্গে বৈঠক সারলেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)। এদিনের বৈঠকে মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এদিন প্রাথমিক ভাবে পাঁচ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে জলপাইগুড়ি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।

অন্যদিকে, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে এদিন রাজীব সিনহা মনোনয়ন পেশের সময় নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার জন্য যতটা সময় দেওয়া হয়েছে, এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।

রাজ্য জুড়ে জারি আদর্শ আচরণ বিধি

  • নতুন কোনও সরকারি প্রকল্প বা কাজের ঘোষণা বা সূচনা করা যাবে না
  • মন্ত্রী বা সমমর্যাদার কোনও জনপ্রতিনিধি রাজনৈতিক প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না
  • ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ব্যবহার করা যাবেনা লাল বাতি গাড়ি বা কনভয়
  • রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রচার নয়
  • প্রচার শেষ করতে হবে ৬ জুলাই বিকেল পাঁচটায়
  • কোথাও কোনও বাইক মিছিল নয়
  • ভোটে স্পর্শকাতর পাঁচ জেলা
  • ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশই
  • প্রয়োজনে আনা হবে ভিন রাজ্যের পুলিশ বাহিনীকে

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজীব সিনহা। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একসঙ্গে একদফায় পঞ্চায়েতের ভোট গ্রহণ। ১১ জুলাই ফল ঘোষণা। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। মনোয়ন স্ক্রুটিনি হবে ১৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ জুন।

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...