Tuesday, June 16, 2026

২৭ বছর পর ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা!

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেছে ২৭ বছর, অপেক্ষায় থেকেছে দেশ। অবশেষে এসেছে সুখবর। ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার (71st Miss World Pageant) আসর এবার ভারতে (India)। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে প্রায় দু যুগের বেশি সময় পরে এই সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে আমাদের দেশ। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে (Julia Morley) বলেন, ভারতে ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসরের কথা ঘোষণা করার সময়ে আমি খুবই আনন্দিত।

ভারতীয় সুন্দরীরা বারবার এই খেতাব নিজেদের কৃতিত্বে জিতে নিয়েছেন। বিশ্বের বুকে ভারতীয় সুন্দরীদের জয়জয়কার হয়েছে। ভারত এমন একটি দেশ যা ছ’বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে। ১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন। সেই দেশে এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার একটা আলাদা গুরুত্ব আছে বটে। সূত্রের খবর এবার প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাঁদের নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন। প্রায় একমাস ধরে তাঁরা এই দেশে থাকবেন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন। জুলিয়া মোর্লে বলেন তিনি প্রায় বছর তিরিশ আগে এই দেশে আসেন আর তখন থেকেই ভারত তাঁর কাছে স্পেশাল। তিনি বলেন, ” আমরা বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট (Miss World Limited and PME Entertainment)মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণী এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।”

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...