Saturday, June 27, 2026

স্বস্তির মধ্যেও ফিরল আ.তঙ্ক! কলকাতায় বাজ পড়ে মৃ.ত্যু ২ মহিলার

Date:

Share post:

তাপপ্রবাহের (Heat Wave) জেরে নাজেহাল বঙ্গবাসীকে সুখবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কেরলে বর্ষা আসার খবর পাওয়া মাত্রই আগামী রবিবার থেকে বৃষ্টি ভেজার আশা করছিল দক্ষিণ বঙ্গবাসী। তবে বরুণদের বোধহয় সময়ের আগেই কৃপা করলেন। শুক্রবারের দুপুরে বৃষ্টিস্নাত মহানগরী(Rain in Kolkata)। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলো শহরের বিভিন্ন প্রান্তে। আনন্দপুর, সল্টলেক, লেকটাউন, পার্কসার্কাস, যাদবপুর, ক্যামাক স্ট্রিট সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে দুপুরের পর থেকেই শুরু হল তুমুল বৃষ্টি(Rain)। সেই সঙ্গে ফিরল আতঙ্ক। শুক্রবার বিকেলে ফের শহরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হল। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কলকাতার প্রগতি ময়দান থানার ধাপায় বাজ পড়ে দুই মহিলা গুরুতর ভাবে আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতেরা হলেন সোনারপুরের বাসিন্দা ৪৫ বছরের কাজলা নস্কর ও লেদার কমপ্লেক্স থানার তারদহের বাসিন্দা ২৪ বছরের পলানি মণ্ডল। বজ্রাঘাতে আহত সন্ন্যাসী মণ্ডল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন- শনিবার থেকে ছুটি বাতিল রাজ্যের সমস্ত পুলিশ কর্মীর, জারি নির্দেশিকা

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...