Monday, April 6, 2026

ম‍্যাচ জিতলেও হতাশ স্টিমাচ, বললেন, গোলের সুযোগ নষ্ট করেছে দল

Date:

Share post:

গতকাল জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করে ভারত। মোঙ্গোলিয়াকে ২-০ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। তবে এই জয় পেয়েও খুশি নন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ। স্টিমাচের মতে গোলের সুযোগ নষ্ট করেছে দল।

এই নিয়ে ম‍্যাচ শেষে স্টিমাচ বলেন,” আমি আমাদের খেলায় খুশি। ক্লিন শিট এবং জয়, দুটোই এসেছে এদিন। বল পাস করা, সুযোগ তৈরি করা এবং গোল করা, সব মিলিয়ে খেলাটি উপভোগ করেছে আমার দলের ছেলেরা। তবে আমি একটু দুঃখিত কারণ আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেও নষ্ট করেছি।”

এর পাশাপাশি স্টিমাচ আরও বলেন,” মোঙ্গোলিয়া দল বেশ ভালো রক্ষণভাগ সামলেছে। মাঝারি প্রেসিংয়ে তারা ভালো খেলেছে তবে হাই প্রেসিংয়ে তারা আমাদের সঙ্গে পেড়ে ওঠেনি। কারণ আমাদের আপুইয়া এবং থাপার মতো দুজন দুর্ধর্ষ ফুটবলার রয়েছেন। আমরা জানি যে আমাদের দুই প্রান্ত থেকে অনেক ক্রস আসবে। তাই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আর গোল পাইনি।”

আরও পড়ুন:আসন্ন মরশুমের প্রথম সই ইস্টবেঙ্গলের, লাল-হলুদে নন্দকুমার

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...