Tuesday, June 23, 2026

পোশাক ফতোয়া না মানায় এবার চাকরি গেল শিক্ষিকার! তারপর?

Date:

Share post:

দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের এক নামী বেসরকারি স্কুলে তোলপাড়! পোশাক ফতোয়া না মানায় চাকরি গেল শিক্ষিকার। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষের। অভিযোগকারিণী শিক্ষিকার দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শাড়ি পরে ভিড় বাসে যাওয়ার সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। এরপর স্কুলে আবেদন জানান, তিনি তাঁর পেশার উপযোগী শালোয়ার, চুড়িদার বা অন্য কোনও পোশাক পরে আসতে চান। অভিযোগ, এখান থেকেই সমস্যার সূত্রপাত।

বিদ্যালয় কর্তৃপক্ষ শাড়ির পরিবর্তে অন্য পোশাকের বিষয়টি মানতে না চাওয়ায়, শিক্ষিকার সঙ্গে মতানৈক্য তৈরি হয়। এমনকি তিনি চুড়িদার পড়ে যাওয়ায় তাঁকে ক্লাস করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। তাও নিজের অবস্থান থেকে পিছু হটেননি তিনি।

ন্যায় পেতে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন তিনি। এরপর বিষয়টি নিয়ে স্কুলের কাছে জবাবও তলব করে মহিলা কমিশন। উত্তরে স্কুল কর্তৃপক্ষ জানায়, মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত পাঠক্রমে না থাকায়, ওই শিক্ষিকা যে বিষয়টি পড়ান সেটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছিল। সেটা আঁচ করতে পেরেই উনি মিথ্যা অভিযোগ করেছেন। স্কুলের ভাবমূর্তি নষ্ট করছেন।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...