Wednesday, June 24, 2026

এনসিপির নয়া কার্যকরী সভাপতির দায়িত্বে প্রফুল্ল প্যাটেল ও সুপ্রিয়া সুলে

Date:

Share post:

এনসিপি প্রধানের দায়িত্ব ছাড়া নিয়ে একরাশ নাটকের পর ফের দায়িত্ব নিয়েছেন শরদ পাওয়ার(Sharad Pawar)। এরপর এনসিপি’এর নতুন কার্যকরী সভাপতি হিসেবে নিজ কন্যা সুপ্রিয়া সুলে(Supria Sule) ও প্রফুল্ল প্যাটেলকে(Prafulla Patel) দায়িত্ব দিলেন পাওয়ার। শনিবার ন্যাশনাল কংগ্রেস পার্টির(NCP) ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরদ পওয়ার নিজের কন্যা তথা বারামতির সাংসদ সুপ্রিয়া সুলেকে এবং রাজ্যসভার সাংসদ প্রফুল্ল প্যাটেলকে এই পদের জন্য ঘোষণা করেন। প্রফুল্ল প্যাটেল পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। এই ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারও।

শনিবার দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে শরদ পওয়ার ভাইপো অজিতকে পাশে নিয়েই ঘোষণা করেন, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেল (Prafulla Patel) কার্যকরী সভাপতি হবেন। সেই সঙ্গে সুপ্রিয়াকে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভার সমন্বয়ের দায়িত্বও তাঁকেই দেওয়া হয়েছে। প্রফুল্ল প্যাটেলকেও একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অজিত পওয়ারকে(Ajit Pawar) কোনও দায়িত্বই দেওয়া হয়নি। আর এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে তবে কি ক্ষুব্ধ অজিত এবার এনসিপিতে ভাঙন ধরাবেন?

উল্লেখ্য, গত মাসে পওয়ার দলের সভাপতিত্ব থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। যা পার্টির মধ্যে নেতারাও মেনে নিতে পারেননি। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পওয়ারের পদত্যাগের সিদ্ধান্তে প্রতিবাদে সরব হয়েছিলেন। পওয়ারের প্রস্তাবের বিষয়ে বিবেচনা করার জন্য এনসিপি একটি প্যানেল গঠন করে। যে প্যানেল গত ৫ মে তাঁর পদত্যাগ প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে এনসিপি সুপ্রিমোকে দলের সভাপতি হিসাবে থাকার জন্য অনুরোধ করেছিল সেই প্যানেল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...