Tuesday, March 31, 2026

আদানি-আম্বানির কি টাকা নেই? সাংবাদিকদের প্রশ্ন শুনে মেজাজ হারালেন সুজয়কৃষ্ণ

Date:

Share post:

টাকার কথা শুনে ক্ষেপে গেলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra)। সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র হাতে গ্রেফতার হন তিনি। শনিবার সকালে জোকা ESI হাসপাতালে রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই উপস্থিত সাংবাদিকরা সুজয়কৃষ্ণকে টাকা নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান তিনি।

প্রশ্ন ছিল, ৬টি সংস্থায় তাঁর ২০ থেকে ২২ কোটি টাকা বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে, সেটা কি সত্যি? উত্তরে সুজয়কৃষ্ণ পাল্টা প্রশ্ন করেন, “আমার বিনিয়োগ তো আপনার কী?” তাঁর কথায় “আমার ২০০ কোটি থাকতে পারে। তাতে ইডির কী? লোকের কি টাকা নেই? আদানি-আম্বানির কি টাকা নেই?”

এরপরেই প্রশ্ন ছিল, ওই ৬টি সংস্থায় শিক্ষক নিয়োগের টাকা বিনিয়োগ করা হয়েছে কি না? তার উত্তরে সুজয়কৃষ্ণ বলেন, “কোনও নেই।” তিনি সব তথ্য তদন্তকারীদের দিয়েছেন বলেও দাবি জানান সুজয়কৃষ্ণ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। তার আগে সিবিআই ২বার তাঁকে তলব করে। ২০ মে সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বহু জায়গায় তল্লাশি চালায় ইডি। ৩০ মে তলব করে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণকে।

আরও পড়ুন- বিদ্যুতের বিরুদ্ধে বি.স্ফোরক চিঠি বিশ্বের ৩০২ জন অধ্যাপক-শিক্ষাবিদদের!

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...