Wednesday, June 3, 2026

অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাড্ডু

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। WTC ফাইনাল জয়ের জন‍্য ভারতের সামনে লক্ষ্য ৪৪৪ রান। অজিদের হয়ে সর্বোচ্চ রান অ‍্যালেক্স ক‍্যারি। ৬৬ রানে অপরাজিত তিনি। এই ম‍্যাচে চাপে টিম ইন্ডিয়া। তবে চাপে থাকলেও, নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। তিন উইকেট নিয়ে টপকে গেলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদীকে। বেদীকে টপকে টেস্ট ক্রিকেটে এখন ভারতের সফলতম বাঁহাতি স্পিনার হলেন জাড্ডু।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং হেডকে আউট করতেই টেস্ট ক্রিকেটে জাড্ডুর উইকেট সংখ্যা হয়েছে ২৬৭ টি। এর আগের রেকর্ডটি ছিল বেদীর দখলে। বেদী উইকেট নিয়েছেন ২৬৬টি। সেটাই এতদিন ছিল ভারতের কোনও বাঁহাতি স্পিনারের সর্বোচ্চ টেস্ট উইকেট।

বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি উইকেট রয়েছে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। তিনি ৯৩টি টেস্ট খেলে ৪৩৩টি উইকেট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। তিনি ১১৩টি টেস্ট খেলে ৩৬২টি উইকেট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেরেক আন্ডারউড। ৮৬টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৯৭টি। তাঁর পরেই চতুর্থ স্থানে জাদেজা।

আরও পড়ুন:ম‍্যাচ জিতলেও হতাশ স্টিমাচ, বললেন, গোলের সুযোগ নষ্ট করেছে দল


 

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...