Tuesday, June 23, 2026

“নাথুরাম গডসে ভারতের সুপুত্র”, গান্ধীর খু.নির প্রশংসা করে বিতর্কে গিরিরাজ

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) খুনির প্রশংসা করে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। বাবর ও ঔরঙ্গজেবকে হানাদার বলে কটাক্ষ করে গডসে-কে ভারতের সুপুত্র বলে দাবি করলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিতর্কিত মন্তব্য থেকে। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন, “মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ঔরঙ্গজেবের সন্তানরা জন্মগ্রহণ করেছে।” এরপর সেই মন্তব্যের পালটা জবাব দেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। ফড়নবিসের নাম না করে কটাক্ষের সুরে তিনি বলেন, “একজন বিজেপি নেতা গডসের সন্তানদের ডাকতে বলেছিলেন।” দেবেন্দ্র ফড়নবিস ও আসাদউদ্দিন ওয়েইসির বাক যুদ্ধের মাঝেই শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে টিপু সুলতান এবং ঔরঙ্গজেব প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে, গান্ধী হত্যাকারী গডসের হয়ে ব্যাট ধরতে দেখা যায় তাঁকে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেন, যাঁরা নিজেদের বাবর ও ঔরঙ্গজেবের সন্তান বলেন, তাঁরা ভারতমাতার সত্যিকারের সন্তান হতেই পারেন না। এরপরই নাথুরাম গডসেকে ‘ভারতের সুপুত্র’ বলতে শোনা যায় তাঁকে। আসলে ওয়েইসি ফড়নবিসের মন্তব্যের পালটা দিতে গিয়ে ‘গডসের উত্তরাধিকারী’র প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাব দিতে গিয়েই গিরিরাজ ওই প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, “যদিও উনি (গডসে) গান্ধী হত্যাকারী, তবুও উনি ভারতের সুপুত্র। উনি ভারতেই জন্মেছিলেন। বাবর ও ঔরঙ্গজেবের মতো হানাদার নন।”

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...