Thursday, June 11, 2026

নিউটাউনে নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট

Date:

Share post:

রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যুর ঘটনা মাঝেই শোনা যায়। কিন্তু সেই আবহেই শহর কলকাতায় অভিনব উদ্যোগ। মানুষ নয়, এবার থেকে ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে যন্ত্রমানব । নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র।

জানা গিয়েছে, ম্যানহোল পরিষ্কারের জন্য কেনা হয়েছে তিনটি রোবট। শুধু ম্যানহোল পরিষ্কারই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর। রাস্তায় দাঁড়িয়ে থাকবে যন্ত্রমানব। মানুষ নয়, ম্যানহোল পরিষ্কার করবে সে। স্মার্ট সিটি নিউটাউনে নতুন সংযোজন এই ম্যানহোল ক্লিনিং রোবট।

ম্যানহোল পরিষ্কার করার জন্য এখনও দেশে ভরসা মানুষই।  কিন্তু সেই কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতেই নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র। এনকেডিএ-র দাবি দেশের মধ্যে নিউটাউনে প্রথম শুরু হল রোবটিং ম্যানহোল ক্লিনিং।
গতবছরের গোড়ার দিকে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারিজ এর পরিসংখ্যানে দেখা যায়, ম্যানহোল পরিষ্কার করতে নেমে সাফাইকর্মীদের মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে তামিলনাড়ু। আর তার পরই গুজরাট। শুধু তাই নয়, ম্যানহোল পরিষ্কার করেন যাঁরা, তাঁদের আলাদা পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে একাধিক বার অভিযোগ সামনে এসেছে। তার পরও বদলায়নি পরিস্থিতি। এবার নিউটাউনের এই উদ্যোগ পথ দেখাবে অন্যদেরও।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...