Wednesday, May 6, 2026

হকিতে চক দে, এশিয়া সেরা ভারতের মহিলা জুনিয়র হকি দল

Date:

Share post:

ক্রিকেটে ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল ভারতের মহিলা জুনিয়র হকি দল। বলতে পারেন হকিতে ঐতিহাসিক সাফল্য ভারতের মেয়েদের। এই প্রথম মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত।

জাপানের কাকামিগাহারায় আয়োজিত রবিবারের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া সেরা হল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল।

১৯৯৬ সাল থেকে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ আয়োজিত হচ্ছে। ভারত এর আগে একবার ফাইনালে খেললেও, ২০১২ মহিলাদের জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চিনের কাছে হেরেছিল। এবার আট দলীয় জুনিয়র এশিয়া কাপে একেবারে নিখুঁত হকি খেলে খেতাব জিতল ভারতীয় মহিলা হকি দল।

ফাইনালে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অন্নু। কিছুক্ষণ পরেই কোরিয়ার হয়ে সমতায় ফেরা গোল করেন পার্ক সিয়োইয়ন। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন নীলম।
এগিয়ে যাওয়ার পরে নিজেদের রক্ষণ আরও মজবুত করে ভারত। ফলে গোলের মুখ খুলতে পারছিল না দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারে তারা অনেক চেষ্টা করেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ফলে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।
চলতি বছর ২৯ নভেম্বর থেকে চিলির স্যান্টিয়াগোতে হবে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপ। ১৬ দলের এই বিশ্বকাপে ভারতীয় মহিলা জুনিয়র হকি দল ডার্ক হর্স হিসেবে নামতে চলেছে।

Related articles

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...