Tuesday, June 23, 2026

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত, প্রতিপক্ষকে সমীহ সুনীলদের

Date:

Share post:

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ভানুয়াতু। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ হারিয়েছে সুনীল ছেত্রীরা। সোমবার ভানুয়াতুকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া ইগর স্টিমাচের দল।

এই ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন, লেবাননের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখে ওদের নিয়ে সবটা জেনেছি। বোঝা গিয়েছে ওরা শারীরিকভাবে সক্ষম একটি দল। ওদের নিজেদের শক্তি ও দূর্বলতা রয়েছে। তাই আমাদের এই ম্যাচের জন্য তৈরি হতে হবে।”

এদিকে ভুবনেশ্বরে এখন গরম। তবে এই আবহওয়া ভারতকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন স্টিমাচ। এই নিয়ে তিনি বলেন,” আবহাওয়া নিঃসন্দেহে বড় প্রভাব ফেলে মাঠে। তবে আমরা সত্যি বলব যে আমরা বড় সুবিধা পেয়েছি কারণ আমরা এখানে গত কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করেছি।”

আরও পড়ুন:WTC ফাইনালে হার, ম‍্যাচ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...