Tuesday, June 23, 2026

 Hoogly: পারিবারিক অ.শান্তির জের! আত্মহ.ত্যার চেষ্টা করেও মিলল না মুক্তি

Date:

Share post:

পারিবারিক অশান্তির (Family Problem) জের। আর তার জেরেই আত্মহত্যার (Suicide) চেষ্টা এক ব্যক্তির। তবে শেষমেশ সেই চেষ্টা বিফলে গেল। পুলিশ সূত্রে খবর, রিষড়ার বাসিন্দা অমিত পান্ডের বিয়ে হয় চন্দননগরে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে অমিত চন্দননগর রানীঘাটের কাছে এসে আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। তাঁকে (Amit Pandey) ভাসতে দেখেন ঘাটের কর্মী ও জলসাথি এবং পুলিশের টি এইচ জি। এরপরই তড়িঘড়ি অমিতকে জল থেকে ওপরে তোলা হয়।

পরে অমিতকে অজ্ঞান অবস্থায় চন্দননগর হাসপাতালে (Chandannagar Hospital) নিয়ে যায় পুলিশ। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় তাঁর জ্ঞান  ফেরে। কিন্তু কেন এই কান্ড করতে গিয়েছিলেন তিনি? উত্তরে অমিত পান্ডে জানান, আমার বৌ, ছেলে, মেয়ে আমার সঙ্গে থাকতে চাইছে না। আমি হতাশায় ভুগছিলাম। তিনি আরও জানান, আমি আবার মরতে যাব। কিন্তু এই প্রসঙ্গে অমিতের স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকজন ক্যামেরার সামনে মুখ খুলতে না চাননি।

ঘাটের কর্মীরা জানান আমরা ওনাকে গঙ্গায় ভাসতে দেখে তুলে এনেছি। বিষয়টি খতিয়ে দেখছে চন্দননগর থানার পুলিশ।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...