Monday, April 6, 2026

প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কু.কথা নয়! মোদি ‘বন্দনা’ গুজরাট হাই কোর্টের

Date:

Share post:

তিনি গুজরাটের (Gujrat) বঙ্গসন্তান। আর এবার মোদি (Narendra Modi) বন্দনা শোনা গেল গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) বিচারপতির গলায়। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা একেবারেই সঠিক নয়। প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি অভিযুক্তের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে এমনই মন্তব্য করল গুজরাট হাই কোর্ট। শনিবার গুজরাট হাই কোর্টের বিচারপতি নিরজার দেশাইয়ের একক বেঞ্চে উঠেছিল মোদিকে নিয়ে মন্তব্য করে গ্রেফতার হওয়া ব্যক্তির জামিনের (Bail) আবেদনের মামলা। তবে বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

এদিন হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কারও কাউকে ভালো কিংবা খারাপ লাগতেই পারে। কিন্তু খারাপ লাগা মানে এই নয় যে, ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিজনক এবং খারাপ কথা বলতেই হবে। এরপর হাই কোর্ট জানায় ভারতের নাগরিক হিসেবে যে পোস্ট উনি করেছেন, তাতে সমাজে শান্তি বিঘ্নিত হয়েছে। আদালতের আরও পর্যবেক্ষণ, ধৃতের বিরুদ্ধে যে প্রমাণ মিলেছে তাতে দেখা যাচ্ছে যে, তিনি শুধু প্রধানমন্ত্রীকে নিয়েই কুকথা বলেননি, তাঁর প্রয়াত মাকেও অপমান করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক পেজে ধৃত ব্যক্তি অশ্লীল এবং কুৎসিত ছবি পোস্ট করেন এবং তাঁর ওই পোস্টগুলিতে ভারত বিরোধী এবং পাকিস্তান সমর্থনের ছাপ পাওয়া গিয়েছে।

পাশাপাশি গুজরাট হাই কোর্ট মনে করিয়ে দেয়, অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি আবার এই রকম কাজ যে করবেন না, তার কোনও নিশ্চয়তা নেই। তিনি আবার কোনও না কোনও ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ রকম খারাপ মন্তব্য পোস্ট করতে পারেন। তারপর অভিযোগ এলে তিনি তা ডিলিট করে দিতে পারেন। এই যুক্তি দিয়ে সংশ্লিষ্ট অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...