Tuesday, June 23, 2026

ব্ল্যা.ক ফ্রাইডে-র আত.ঙ্কে ঘুম নেই চোখে, হাসি-কান্নায় নেই নিয়ন্ত্রণ!

Date:

Share post:

ব্ল্যাক ফ্রাইডে (Black Friday)-তে ভয়াবহ ট্রেন (Train) দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে দেখেই পাঠক-দর্শকদের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল। আর যাঁরা ওই ট্রেনে দুটিতে ছিলেন, দুর্ঘটনার আঘাতে যাঁরা বিপযস্ত তাঁদের কী মানসিক অবস্থা! কারও চোখে ঘুম নেই। কেউ ঘুমের মধ্যে চমকে উঠছেন। কারও নিয়ন্ত্রণ নেই হাসি-কান্নায়। কেউ জোরে জোরে হাসছেন, ঘুমের মধ্যেই কেউ আবার আর্তনাদ করে উঠছেন। করমণ্ডল (Coromandel Express) দুর্ঘটনায় আহত যাঁরা বালেশ্বরের এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি তাঁদের মধ্যেই এই সব উপসর্গ দেখা দিচ্ছে।

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার আহত ১০৫ জন যাত্রীকে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’-এ ভুগছেন ৪০ জন। তাঁদের কাউন্সেলিং-ও শুরু করছে হাসপাতাল। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক যশবন্ত মহাপাত্রের কথায়, দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এই ধরনের দুর্ঘটনায় আহত এবং বেঁচে ফেরা যাত্রীদের মস্তিষ্কে প্রভাব পড়াটাই স্বাভাবিক। ফলে করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রীদের অনেকের মধ্যেই সেই প্রভাব লক্ষ করা যাচ্ছে। হাসপাতালে কাউন্সেলিংয়ের জন্য ৪টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে এক জন মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ, এক জন সমাজকর্মী রয়েছেন। রয়েছেন রোগীর পরিবারের এক বা দুই সদস্যকে রাখা হয়েছে।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...