Thursday, June 11, 2026

এলন মাস্কের ‘স্পেস এক্স’-এর নতুন ইঞ্জিনিয়ার ১৪বছরের কিশোর!

Date:

Share post:

এলন মাস্কের ‘স্পেস এক্স’-এর নতুন ইঞ্জিনিয়ার ১৪বছরের কিশোর কাইরান কাজি। নিজস্ব দক্ষতায় সে পেরিয়ে গিয়েছে ‘টেকনিক্যাল চ্যালেঞ্জিং’ ও ‘ফান’ ইন্টারভিউয়ের গাঁট ।

জানা গিয়েছে, কাজি মাত্র ১১ বছরে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা শুরু করে। চলতি মাসেই সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে যাবে। তার আগেই মাস্কের সংস্থায় সে চাকরি পেয়ে গিয়েছে । এত কম বয়সে তার এই সাফল্যে চমকে গিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, মাত্র দু’বছর বয়স থেকেই কাজি সম্পূর্ণ বাক্যে কথা বলতে পারত। কিন্ডারগার্টেনে পড়ার সময় ক্লাস পড়ুয়া ও শিক্ষকদের সে রেডিওতে শুনে আসা নানা খবর বলে চমকে দিত। ৯ বছর বয়সে পরিবারের লোকেরা আবিষ্কার করেন স্কুলের পড়াশোনা কাজির কাছে কোনও ‘চ্যালেঞ্জ’ নয়! এরপরই কলেজে ভর্তি হওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে সে।

আরও জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি ফিলিপ কে ডিকের মতো বিখ্যাত মার্কিন লেখকের কল্পবিজ্ঞান পড়তে ভালবাসে সে। ভালবাসে গেমস খেলতে। কর্মজগতে প্রবেশ নিয়ে সে জানিয়েছে, তার স্বপ্ন একদিন তার সহায়তায় মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণ হবে স্পেস এক্সের। লিঙ্কডইনে সে লিখেছে, ‘আমি গ্রহের ‘কুলেস্ট’ সংস্থায় যোগ দিতে চলেছি। অতি বিরল এক সংস্থা, যাদের কাছে আমার বয়স বাধা হয়ে দাঁড়ায়নি।’ এখন দেখার কত তাড়াতাড়ি সে তার লক্ষ্যে পৌঁছতে পারে।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...