Saturday, April 4, 2026

জুনের এক পক্ষ কালের মধ্যে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ!

Date:

Share post:

সাধারণ মানুষের জন্য জুন মাসের বাকি দিনগুলোর মধ্যে কোন কোন দিন ব্যাঙ্ক খোলা জানেন কি? না জানলে বিপদে পড়তে হতে পারে আপনাকে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির তালিকা বলছে, জুনে সবমিলিয়ে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank holiday)থাকার কথা । তার মধ্যে ১১ দিন কেটে গেছে। হাতে বাকি আর ১৯ দিন তার মধ্যে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ (bank Holiday) ভাবতে পারছেন! গ্রাহকদের সুবিধার খাতিরে প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রাজ্য ভিত্তিক সেই ছুটির দিনের তালিকা তুলে ধরা হল।

১১ জুন, ২০২৩- রবিবার ব্যাঙ্ক ছুটি
১৫ জুন,২০২৩- রাজা সংক্রান্তির কারণে মিজোরাম এবং ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
১৮ জুন, ২০২৩- রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে
২০ জুন, ২০২৩- রথযাত্রার কারণে ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২৪ জুন,২০২৩-চতুর্থ তারিখে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২৫ জুন, ২০২৩ – রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৬ জুন, ২০২৩- ত্রিপুরায় খর্চি পুজোর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২৮ জুন,২০২৩- ঈদ-উল-আজহার কারণে কেরল, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৯ জুন, ২০২৩- ঈদ-উল-আজহা উপলক্ষে বাকি রাজ্যগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
৩০ জুন, ২০২৩- মিজোরাম, ওড়িশায় রিমা ঈদ-উল-আজহা ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

এমনিতেই ২০০০ টাকার নোট বদলানোর জন্য হাতে বেশি সময় নেই। তার মধ্যে যদি এত ছুটি থাকে তাহলে সাধারণ মানুষ ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা পাবেন কীভাবে , উঠছে প্রশ্ন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...