Friday, April 3, 2026

প্রয়াত অভিনেতা মঙ্গল ধিলান, বলিউডে শো*কের ছায়া

Date:

Share post:

সামনের রবিবার তাঁর জন্মদিন, কিন্তু এক সপ্তাহ আগেই তারার দেশে চলে গেলেন অভিনেতা মঙ্গল ধিলান (Mangal Dhillon)। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁর অবস্থা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। শুধু অভিনয়ই নয়, পরিচালনা এবং প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রবিবার সকালে তিনি প্রয়াত হন।

অভিনেতা মঙ্গল ধিলান লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আশির দশক থেকে অভিনয় জীবন শুরু করেন তিনি। ১৯৮৬ সালে ‘বুনিয়াদ’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ। ‘খুন ভরি মাঙ্গ’, ‘নাকাবন্দি’, ‘দয়াবান’- এর মতো সুপারহিট সিনেমা করেছেন তিনি। ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন এক সময়। ২০০৩ সালে ফারদিন খান অভিনীত ছবি ‘জানশিন’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল এই অভিনেতাকে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউড।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...