Tuesday, June 2, 2026

কর্নাটকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘শক্তি’! নিজের হাতে মেয়েদের টিকিট দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতোই কর্নাটকে আনুষ্ঠানিকভাবে শুরু বিনামূল্যে বাস (Free Bus) পরিষেবা ‘শক্তি’ (Shakti)। এবার থেকে সেই রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা (Women)। রবিবার বেঙ্গালুরুর (Bengaluru) বিধান সৌধর সামনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiyah)। পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও (DK Shivkumar)।

মেয়েদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রকল্প ‘শক্তি’র সূচনা করেই বিজেপিকে আক্রমণ করে সিদ্দারামাইয়া বলেন, আগে রাজ্যের ৩০ শতাংশ মহিলা সরকারি বাসে সফর করতেন। বিজেপির আমলে সেই হার ২৪ শতাংশে নেমে যায়। বিজেপি নেতারা চান না মেয়েরা বাড়ির বাইরে বেরোন। সিদ্দারামাইয়া আরও বলেন, আমি আশা করব, মহিলারা আরও ব‌েশি সংখ্যায় সরকারি বাসে চড়বেন। এদিন কর্নাটকের সরকারি নিগম-এর একটি বাসে উঠে মহিলা যাত্রীদের মধ্যে গোলাপি টিকিট বিলি করেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী।

কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে ভোটারদের যে ৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটি হল বিনামূল্যে মহিলাদের বাস পরিষেবা ‘শক্তি’। কর্নাটক কংগ্রেসের বিপুল রাজনৈতিক সাফল্যের নেপথ্যে এই ৫ প্রতিশ্রুতি যে বড় ভূমিকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতারাও। এই প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই বলা হয়েছিল, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের যাবতীয় সুযোগসুবিধা পাবেন।

 

 

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...