Saturday, April 4, 2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ছুটির দিনে ভিজবে কলকাতা?

Date:

Share post:

পূর্বাভাসমত কেরলে ঢুকেছে বর্ষা। ইতিমধ্যেই অসম ও সিকিমেও একাংশেও শুরু হয়েছে বর্ষা। তবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি।কবে মিলবে বৃষ্টির দেখা? সকলেরই একটাই প্রশ্ন।

আরও পড়ুন:খড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস
রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। তবে কী বর্ষার আগমন ঘটবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এরপর তিনদিন ফের বাড়বে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে আজ, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে, তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এ। বাকি জেলাতেও অস্বস্তিকর গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।


কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি– দুইই থাকবে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবি ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আজ, রবিবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...