Thursday, June 25, 2026

করমণ্ডল দু*র্ঘটনা: ১০ দিন পর খোঁজ মিলল মৃ*ত ভাইয়ের! চোখে জল দাদার

Date:

Share post:

করমণ্ডল দুর্ঘটনার পর কেটেছে ১০দিন। এখনও খোঁজ মেলেনি বহু মানুষের। সেই তালিকায় ছিলেন বিহারের সুবাস সাহানিও। হন্যে হয়ে এদিক ওদিক বহু খোঁজ করেছেন তাঁর ছোট ভাই। এতদিনে মিলল খোঁজ।

আরও পড়ুন:বি.পাকে বিজেপি বিধায়ক! নি.র্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন বিহারের লাখাউরা গ্রামের সুবাসের ভাই রাজা। দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। বহু কাটখড় পুড়িয়েও খোঁজ পাওয়া যায়নি রাজার। ভাইয়ের খবর জানতে তিনি যোগাযোগ করেন বিহার সরকারের সঙ্গেও। কিন্তু তাঁকে জানানো হয় যে তাঁর ভাইয়ের দেহ আগেই চলে গিয়েছে পশ্চিমবঙ্গের অন্য একটি পরিবারের কাছে।এরপরের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে সুবাস যোগাযোগের চেষ্টা করেন সেই পরিবারের সঙ্গে যারা নিজেদের পরিবারের সদস্য মনে করে নিয়ে গিয়েছে রাজাকে। অবশেষে খোঁজ মিলল তাঁদের। দুর্ঘটনাস্থল থেকে নিজেদের পরিবারের সদস্য মনে করে নিয়ে আসার পরেই ভুল ভাঙে তাঁদের। মৃত রাজার পকেট থেকে আধার কার্ড পান ওই পরিবার। এরপরই যোগাযোগ করা হয় সুবাসের সঙ্গে। ফিরিয়ে দেওয়া হয় রাজার মৃতদেহ।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...