Thursday, June 25, 2026

বি.পাকে বিজেপি বিধায়ক! নি.র্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

Date:

Share post:

এবার বধূ নির্যাতনে অভিযুক্ত রাজ্যের এক বিজেপি বিধায়ক। তিনি হলেন রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। গোটা ঘটনা জানিয়ে তিলজলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়কের স্ত্রী। দলের বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বেশ বিব্রত রাজ্য বিজেপি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ৭ জুন বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। কলকাতার বাসিন্দা স্বস্তিকা স্থানীয় তিলজলা থানায় এই চিকিৎসক-বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়কের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, তোলাবাজি, বিশ্বাসভঙ্গ, জোর করে আটকে রাখা ও হুমকি দেওয়ার মতো মোট ৬টি ধারায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী স্বস্তিকা। মে মাসের ২৮ তারিখ রেজিস্ট্রি বিয়ে করেন দু’জন। বিয়ের মাত্র ১১ দিনের মধ্যেই কেন বিধায়ক স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ করলেন তা নিয়েই উঠছে একাধিক জানা গিয়েছে, মুকুটমণি ও স্বস্তিকা দীর্ঘদিনের পরিচিত। তারপর বিয়ে। কিন্তু বিয়ে হওয়ার কয়েক দিনের মধ্যে কী এমন ঘটল যে পুলিশে অভিযোগ করতে হল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।

আরও পড়ুন- নিশীথের বি.রুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অ.ভিযোগ উদয়নের

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...