Thursday, June 25, 2026

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকো.ন্দল! দলের কর্মীদের হাতেই মা.র খেলেন বিধায়ক

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে আবারও হুগলি জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দলেরই গোষ্ঠী সমর্থকদের হাতে হেনস্থা হয়ে মার খেতে হল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে। থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে বিজেপি বিধায়ক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলে।

জানা গিয়েছে খানাকুলে বিজেপির দলীয় কার্যালয়ে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার সময় এই হেনস্থার ঘটনা ঘটেছে। বিধায়কের অভিযোগ মত্ত অবস্থায় তাঁর দলেরই কিছু কর্মী-সমর্থক ধাক্কাধাক্কি শুরু করে তাঁকে। বিধায়ককে বাঁচাতে ছুটে আসেন তাঁরই রক্ষীরা। ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। বলেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা দুষ্কৃতী। মত্ত অবস্থায় যে কাণ্ড তারা ঘটাল তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে আরামবাগের তৃণমূলের সহসভাপতি স্বপন নন্দী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যারা আগে থেকে বিজেপি করত তারাই পঞ্চায়েত ভোটের টিকিট পাচ্ছেনা বলে বিধায়কের সাথে এটা করেছে। এ সবই আসলে বিজেপি দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

আরও পড়ুন- বি.পাকে বিজেপি বিধায়ক! নি.র্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...