Tuesday, April 28, 2026

ভারতের স্ট্রিট ফুড দারুণ ভালো! ‘ঝাল’ কম হলে আরও ভালো, পুণের রাস্তায় দাঁড়িয়ে বড়া পাও খেলেন সুজুকি!

Date:

Share post:

বড়া পাও, পাওভাজি ভারতে পথের ধারে বিক্রি হওয়া খাবার খেয়ে রীতিমত মুগ্ধ জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। মহারাষ্ট্রের পুণের রাস্তায় স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুটপাথের খাবার চেখে দেখতে বেরিয়েছিলেন তিনি। সেই সফরের নানা মুহূর্তের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন ভারতীয় ফুটপাথের খাবারের প্রতি তাঁর ভাললাগার কথা। এও জানিয়েছেন , খাবার খেতে গিয়ে খানিকটা ‘ঝাল’ লেগেছে। হিরোশির সেই টুইট দেখে তাঁকে ভারতের খাবার নিয়ে মন্তব্যও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ নজর হাইকোর্টে
সম্প্রতি হিরোশির পুণের ফুটপাতে দাঁড়িয়ে খাওয়ার পোস্ট ভাইরাল হয়েছে। সস্ত্রীক পুণের ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার খাওয়ার একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন হিরোশি। লিখেছেন, ‘‘ভারতীয় ফুটপাথের খাবার আমার দারুণ ভাল লাগে, … কিন্তু একটু ঝাল কম প্লিজ!’’ আবার কোনওটিতে তিনি লিখেছেন, ‘‘আমাকে অনেকে মিশাল পাও চেখে দেখার পরামর্শ দিয়েছিলেন, তবে ঝাল খাওয়ায় আমার স্ত্রী আমাকে টেক্কা দিয়েছে।’’
ভিডিয়োয় দেখা যাচ্ছে মহারাষ্ট্রের পুণে শহরের রাস্তায় বড়া পাও দেখে উৎসাহিত সুজুকি এবং তাঁর স্ত্রী। দু’জনেই বড়া পাও খেতে শুরু করেন। কিন্তু ঝাল খেয়ে কিছুক্ষণ চুপ তো যান সুজুকি। তাঁর ঝাল লেগেছে দেখে মজা করে তাঁর স্ত্রী একটি লঙ্কা এগিয়ে ধরেন তাঁর দিকে। সেই লঙ্কা দেখেই আঁতকে ওঠেন সুজুকি।
অন্য একটি ভিডিয়োয় দেখা যায় দু’জনেই মিসাল পাও খেতে এসেছে একটি রেস্তারাঁয়। সুজুকি যেখানে বার বার ওয়েটারকে ঝাল কম দেওয়ার অনুরোধ করতে ব্যস্ত, তখন তাঁর স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমারটায় সবচেয়ে বেশি ঝাল।’’ এর জবাবে ওয়েটার তাঁর কাছে জানতে চান, জাপানি রাষ্ট্রদূতের স্ত্রী কোলাপুরি লঙ্কার ঝাল খেতে চান কি না। তিনি তাতেই রাজি হয়ে যান।
ভিডিয়োর এর পরের পর্বে দেখা যায় সুজুকির স্ত্রী বিনা বাক্যব্যয়ে ওই ঝাল মিসাল পাও খাচ্ছেন। আর সুজুকি নিজের খাবারটিতে কোন চাটনি দিয়ে খেলে ঝাল কম লাগবে, তা-ই খুঁজছেন। এ প্রসঙ্গেই সুজকি লেখেন, ঝাল খাওয়ার দৌড়ে তাঁর স্ত্রী তাঁর থেকে এগিয়ে।


ভিডিয়োগুলি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। রবিবার সুজুকির ভিডিয়োটি নিজের টুইটারে শেয়ার করে মোদি লিখেছেন, ‘‘এই একটি প্রতিযোগিতায় আপনার হেরে গেলেও খারাপ লাগার কথা নয়।মাননীয় রাষ্ট্রদূত আপনাকে ভারতীয় খাবার ভালবেসে খেতে দেখে ভাল লাগছে। আরও ভাল লাগছে সেই খাবার খাওয়ার অভিজ্ঞতা আপনি এত সুন্দর ভাবে সমাজমাধ্যমে উপাস্থাপন করছেন দেখে। এমনই আরও ভিডিয়ো আমাদের দেখাতে থাকুন।’’

Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...