Wednesday, June 24, 2026

পুণ্যার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ মহারাষ্ট্রে, ‘ঔরঙ্গজেবের শাসন’ তোপ বিরোধীদের

Date:

Share post:

মন্দিরের মধ্যে ঢুকতে চাওয়ায় পুণ্যার্থীদের উপর বেলাগাম লাঠিচার্জ করল পুলিশ(Police)। এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধীদের অভিযোগ মহারাষ্ট্রে(Maharastra) ঔরঙ্গজেবের শাসন চলছে। যদিও পুণ্যার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস(Devendra Fadravis)।

ঘটনার সূত্রপাত একটি ধর্মীয় অনুষ্ঠান ঘিরে। অন্তত ৫০০ জন পুণ্যার্থী আলান্দির শ্রীক্ষেত্র মন্দিরে জমায়েত হয়েছিলেন। সেখান থেকে পান্ধারপুরের মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মাত্র ৭৫ জনকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। এই কথা জানতে পেরেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান পুণ্যার্থীরা। সূত্রের খবর, সেই সময়ে ভিড় হঠাতেই লাঠি চালায় পুলিশ। তবে এই ঘটনা প্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়, ‘গত বছর এই অনুষ্ঠানের সময়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা আটকাতেই এবার খুব কম পুণ্যার্থীকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অন্তত ৫০০ জন মন্দিরে ঢোকার চেষ্টা করেন, তখনই বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও।’

এদিকে এই ঘটনা প্রসঙ্গে শিব সেনা(Shiv Sena) সাংসদ সঞ্জয় রাউত বলেন, “নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করা বিজেপি সরকারের মুখোশ খুলে পড়ে গেল। ঔরঙ্গজেব আর এই সরকারের আচরণে কোনও তফাত আছে কি? মহারাষ্ট্রে আসলে মুঘলদের পুনর্জন্ম হয়েছে।” অন্যদিকে, এনসিপি (NCP) নেত্রী সুপ্রিয়া সুলে বলেন, “বহুদিন ধরে এই মন্দিরে উপস্থিত হচ্ছেন পুণ্যার্থীরা। কিন্তু তাঁদের উপরে লাঠি চালানোর মতো ঘটনা কোনও দিন ঘটেনি। এই সরকারকে ধিক্কার।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...