Tuesday, June 16, 2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি: হরপা বানে কালিম্পং ধ.স

Date:

Share post:

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তার জেরে হরপা বান। ধস নেমে ক্ষতিগ্রস্ত কালিম্পং (Kalimpong) জেলার রম্ভি এলাকার বস্তি। আতঙ্কে গোটা গ্রাম। ব্যাহত হয়েছে সেভক রঙপো প্রকল্পের কাজও। হরপা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয়রা।

রবিবার রাত থেকে উত্তরবঙ্গে তরাই-ডুয়ার্স জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের জেরে ধস (Landslide) নামে। এর জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ-সহ রন্দি বাজারের একাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবক-রংপো দ্বিতীয় রেল স্টেশন রিয়াংয়ের স্টেশন ইয়ার্ড তৈরির কাজ চলছে। বৃষ্টির জেরে রেল প্রকল্পের কাজেও থমকে গিয়েছে।

হরপা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয়রা। অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই প্রকল্পের কাজ চালাচ্ছে রেল। পাহাড় থেকে নেমে আসা জল নিকাশির ব্যবস্থা হয়নি। ফলে ক্ষতি হচ্ছে বস্তির। বর্ষার আগে ধস আটকানোর কোনও ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। ধসের জেরে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজে নামে।

ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে বলে জানান কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধস আটকাতে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক। রেলের তরফে প্রজেক্ট ম্যানেজার অরুণবরণ পাত্র বলেন, প্রবল বৃষ্টি হবে তা তাঁরা ভাবতে পারেননি। যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...