Wednesday, June 24, 2026

সামান্য মদ্যপানেও ৬১ রোগের ঝুঁকি বাড়ে!

Date:

Share post:

মদ্যপান করা মানুষের সংখ্যা নেহত কম নয়। মদ্যপান করা মানুষের মধ্যে একটি কথা চালু রয়েছে, কম পরিমাণে মদ্যপান করলে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। যদিও নতুন একটি গবেষণা এই বিষয়ে দিয়েছে একদম নতুন একটি তথ্য।

সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল।অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং চিনের পিকিং এর গবেষকরা ১২ বছর ধরে চিনের শহর ও গ্রামীণ এলাকার ৫১২,০০০ প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে অ্যালকোহলের প্রভাবে ২০০ টিরও বেশি রোগ হওয়ার সম্ভাবনা। কিংবা অন্য কোনও অসুখ থাকলে , তা আরও খারাপ হতে পারে।

নেচার মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে  দেখা যাচ্ছে যে, পুরুষদের মধ্যে ৬১ টি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যালকোহল সেবন। স্যাম্পলের মধ্যে মাত্র ২ শতাংশ ছিলেন মহিলা, যাঁরা নিয়মিত অ্যালকোহল পান করেন।বাকি সকলেই পুরুষ।

এই ৬১ টি রোগের মধ্যে ২৮টি রোগকে আগেই  বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত অ্যালকোহল পানের সঙ্গে সংযুক্ত করেছিল।কী কী আছে সেই তালিকায়? সিরোসিস অফ লিভার, স্ট্রোক,  নানারকম পাচনতন্ত্রের ক্যান্সার। এছাড়া এই গবেষণায় পাওয়া গিয়েছে আরও ৩৩ টি রোগের নাম।এই  রোগগুলিও অ্যালকোহল পানের সঙ্গে বাড়ে বলে দাবি করছেন গবেষকরা। যেমন – বাত, ছানি, হাড় ভাঙা, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি।

গবেষণায় দেখা গিয়েছে অ্যালকোহল সেবন থেকে হওয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিবছর ১১ লক্ষেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। সবচেয়ে বড় কথা্, বেশি অ্যালকোহল পানের ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে বলে কোনও সঙ্কেত পাওয়া যায়নি এই গবেষণায়। অল্প মদ্যপান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে বলে যাঁরা দাবি করেন, সেই যুক্তির পক্ষেও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...