Saturday, March 28, 2026

মার্কিন সফরে প্রধানমন্ত্রী, নিউ জার্সির রেস্তোরাঁয় সাজছে ‘মোদিজি থালি’

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের(Joe Biden) আমন্ত্রণে ২১ থেকে ২৪ জুন ৪ দিনের আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের দিক থেকে মোদির এই সফর নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। তবে ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে বড় চমক দিতে চলেছে নিউ জার্সির এক রেস্তোরাঁ। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ ‘মোদিজি থালি'(Modiji thali) সাজানো হচ্ছে এই রেস্তোরাঁতে।

জানা যাচ্ছে, আগামী ২১ জুন আমেরিকা পা রাখবেন নরেন্দ্র মোদি। এরপর ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর জন্য নৈশভোজের আয়োজন করছেন। সেই আমন্ত্রণে সাড়া দেবেন তিনি। মোদির আগমন উপলক্ষ্যেই মার্কিন মুলুকের(USA) নিউ জার্সির রেস্তোরাঁয় খাবারের প্লেটে একেবারে ভারতীয়ত্বের ছোঁয়া। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – গোটা ভারতেরই খাদ্য বৈচিত্র্যে রয়েছে ‘মোদিজি থালি’র মেনুতে। যে সব পদে সাজানো হয়েছে থালি তা হল, খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, সর্ষে কা শাক, ইডলি, ধোকলা, ছাঁচ, পাপড় এবং রসগোল্লা। জানা গিয়েছে, নিউ জার্সির (New Jersey) রেস্তরাঁয় অভিনব এই থালির পরিকল্পনা করেছেন শ্রীপদ কুলকার্নি। আসলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নিউ জার্সির প্রবাসী ভারতীরা তাঁর রেস্তোরাঁর মেনুতে বিশেষ চমকের দাবি করেছিলেন। সেই মতোই এই পরিকল্পনা করেন শ্রীপদ।

তবে একা নরেন্দ্র মোদির সম্মানে বিশেষ ভোজ নয়। রেস্তোরাঁরার তরফে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শংকরকে উৎসর্গ করেও আরেকটি বিশেষ থালির পরিকল্পনা করছেন তারা। রেস্তরাঁ মালিকের কথায়, “খুব শিগগিরই মোদিজি থালি আমরা সাজিয়ে পরিবেশন করব। আশা করি, তা জনপ্রিয় হয়ে উঠবে। আর তারপর আমরা বিদেশমন্ত্রী জয়শংকরের উদ্দেশেও একটি থালির পরিকল্পনা করেছি। প্রবাসী ভারতীয়দের মধ্যে তাঁর জনপ্রিয়তাও বিপুল।”

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...