Tuesday, March 31, 2026

রাজনৈতিক সৌহার্দ্য: মনোনয়ন পর্বে বিরোধী প্রার্থীদের গোলাপ-জল তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আর তার প্রমাণও মেলেছে সোমবার পশ্চিম বর্ধমানের সালানপুরে (Salanpure)। মনোনয় জমা দিতে যাওয়া বিরোধীদের সেখানে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন শাসকদলের কর্মী-সমর্থকরা। চা-জল দিয়ে আপ্যায়নও করা হয়।

মনোনয়নের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। অভিযোগের আঙুল শাসকদলের বিরুদ্ধে তুলছে বিরোধীরা। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অশান্তিতে তাঁদের দল জড়িত না। দলীয় কর্মী-সমর্থকদের প্ররোচনায় পা না দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এদিন সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে অন্য ছবি। সকালে থেকেই সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। CPIM, Congress, BJP প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এলে, তাঁদের হাতে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। গরমে ঘেমে আসা প্রার্থীদের হাতে দেওয়া হয় জলের বোতল। চা-ও খাওয়ানো তৃণমূলের তরফ থেকে।

বারাবনির ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বলেন, তাঁদের ব্লকে কোনও গোলমাল চান না তাঁরা। শান্তিপূর্ণ নির্বাচন হোক। সবাই যেন মনোনয়ন জমা দিতে পারেন সেদিকেই লক্ষ্য তাঁদের। অশান্তি নয়, উন্নয়নের খতিয়ান সামনে রেখে ভোট করতে তৎপর তাঁরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরাও। এরকম পরিবেশ থাকলে কোথাও কোনও অশান্তি হবে না।

 

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...